বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেদের বেতন কত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেদের বেতন কত

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

পিএসজিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মেসি হয়ে গেলেন ক্লাবটির সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়।পিএসজির মেসি, নেইমার ও এমবাপ্পে সবচেয়ে বেশি বেতন পান এই ক্লাব থেকে। এর মধ্যে পিএসজি থেকে মেসির বার্ষিক বেতনসহ মোট আয় ৪০ মিলিয়ন ইউরো। নেইমারের বেতন ৩৬ মিলিয়ন, আর ২৫ মিলিয়ন ইউরো বেতন পান কিলিয়ান এমবাপ্পে। এই ক্লাব থেকে তারা তিনজনই সর্বোচ্চ ও প্রথম স্তরে বেতন পান।

রামোস ও ডোনারুম্মা বেতন পান এরপরের ধাপে। পিএসজি থেকে বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বেতন পান রিয়াল মাদ্রিদ থেকে সদ্য ক্লাবটিতে যোগ দেওয়া রামোস। এরপরই রয়েছে জিয়ানলুইগি ডোনারুম্মা। তার আয় ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো। মার্কুইনহোস, মার্কো ভেরাত্তি, ডি মারিয়া, কাইলর নাভাস, প্রেসনেল কিম্পেপ্পে এবং মাউরো ইকার্দির আয়ও ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যে।

জর্জিনিও উইজানালদুম এবং আচারফ হাকিমি বার্ষিক বেতন হিসেবে পান ১০ মিলিয়ন ইউরোরও নিচে। তারা প্রতিবছর পান ৯ দশমিক ৮ মিলিয়ন ইউরো। লিয়েন্ড্রো প্যারেডেস পান ৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো, অ্যান্ডার হেরেরা পানও পান ৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো। ৭ দশমিক ৬ মিলিয়ন ইউরো পান জুলিয়ান ড্রাক্সলার এবং ইদ্রিসা গুয়ে পান সাত মিলিয়ন ইউরো।

প্রতিবছর প্রায় পাঁচ মিলিয়ন ইউরো পান আবদু ডায়ালো, রাফিনহা আলকান্তারা, হুয়ান বার্নাত, পাবলো সারাবিয়া, থিলো কেহর এবং লেভিন কুরজাওয়ার। আর সবচেয়ে কম পান কলিন দাগবা। তার আয় এক দশমিক চার মিলিয়ন উইরো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com