বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ জিপিএ-৫ পেয়েও একাদশে ভর্তির সুযোগ পাননি ২২০৫ শিক্ষার্থী ঢাকার জেলা জজ আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ কৃষিতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল

কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধশতাধিক হিন্দু বাড়ীঘরে হামলা মন্দির ও প্রতিমা ভাংচুর, সাভারে অধ্যক্ষ মিন্টু বর্মনকে নৃশংসভাবে হত্যা সহ সারা দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) সকালে  শ্রী শ্রী  কালীবাড়ি মোড়ে কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কিশোরগঞ্জ জেলা শাখার যুব মহাজোট, কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্র মহাজোট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিপু রায় রিপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক সঞ্জিত চন্দ্র শীল, যুগ্ম আহ্বায়ক দিলীপ রবিদাস, বীরমুক্তিযোদ্দা গোপাল নন্দী, যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার আচার্য, সাধারণ সম্পাদক কাজল দাস, সাংগঠনিক সম্পাদক রিপন সূত্রধর, ছাত্র মহাজোট নিলয় পাল আদর-আহবায়ক, মৃম্ময় দে সাগর-সদস্য সচিব, উৎপল ভৌমিক অর্থ-যুগ্ম আহবায়ক ও আরতি সংঘের নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com