শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে : রিপোর্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে : রিপোর্ট

নতুন চুক্তির জন্য প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। পার্ক ডি প্রিন্সেসের সঙ্গে ফরাসি এই আন্তর্জাতিক তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১০ মাস অবশিষ্ট আছে।

এমবাপ্পেকে নতুন চুক্তির আওতায় আনতে মরিয়া পিএসজি। ক্লাবটির বিশ^াস ছিল লিওনেল মেসিকে চুক্তিভুক্ত করার ফলে এমবাপ্পেকে দলভুক্তর করার সুযোগ আরো বেড়ে যাবে। যদিও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দানের সম্ভাবনা বেশ জোরেসোরেই শুনা যাচ্ছে। তার বিষয়ে আগ্রহ রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলেরও। সবগুলো সুযোগই উন্মক্ত রাখতে চান ২২ বছর বয়সি ফরাসি তারকা।

মার্সার রিপোর্ট অনুযায়ী, বিশ^কাপ জয়ী তারকা পিএসজিেেক বলেছেন যে তিনি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির কাছে বৈঠকে তিনি নিজের অবস্থান পুনরাবৃত্তি করতেও প্রস্তুত।

নেইমারের সমান বেতনে ছয় বছরের জন্য এমবাপ্পেকে চুক্তির প্রস্তাব দিয়েছিল পিএসজি। তবে মোনাকো থেকে যোগ দেয়া এই তারকা জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছেড়ে দিতে চান। শুধু তাই নয় এই মাসে দলবদলের জানালা বন্ধ হবার আগেই সন্তুষ্ঠ চিত্তে ক্লাব ত্যাগের কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।

পিএসজিকে তিনি এই বলেও সতর্ক করে দিয়েছেন যে, তাকে যদি আগামী ১ সেপ্টেম্বরও পাক ডি প্রিন্সেসে থাকতে হয়, তাহলে কোন ছাড়ই পাবে না প্যারিস জায়ান্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com