বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

আশুরার চাল সংগ্রহ নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে
আশুরার চাল সংগ্রহ নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে আশুরা উদ্যাপন উপলক্ষে চাল সংগ্রহ করা নিয়ে সংঘর্ষে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিতলা (বটতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালিতলা গ্রামে আশুরা উদযাপন উপলক্ষে আইয়ুব আলী নামে এক ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহের জন্য যায়। চাল সংগ্রহ করতে গিয়ে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সাথে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে সুমন ও শাহিন লাঠিশোঠা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে।

এসময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাকেও বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মুত্যু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুমন ও শাহিন আটক করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দাখিল করেনি।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com