বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাচারের উদ্দেশ্য শরীরে ১২ কেজি গহনা পড়লেন যুবক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
পাচারের উদ্দেশ্য শরীরে ১২ কেজি গহনা পড়লেন যুবক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা বড় বলদিয়া থেকে ১২ কেজি রূপার গহনাসহ নাজমুল ইসলাম (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়বলদিয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালান বড় বলদিয়া বিওপি টহলদল। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে নাজমুল ইসলামকে (১৯) আটক করা হয়।

 

আটকের পর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রূপার গহনা, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় পালিয়ে গেছে দুই পাচারকারী।

উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা। আটক পাচারকারীরকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "পাচারের উদ্দেশ্য শরীরে ১২ কেজি গহনা পড়লেন যুবক"

  1. Kirgin bir gün yasadim ama suan mutluyum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com