রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন সালমান খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন সালমান খান

গাল ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুল, পরনে লাল শার্ট ও ডেনিম, মাথায় বাঁধা পট্টি – সম্প্রতি এমনই বেশে রাশিয়ার রাস্তায় ঘুরতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। চট করে দেখলে চেনার উপায়ও নেই তাকে। তবে ব্যক্তিগত কোনো কারণে সালমান এমন বেশভূষা ধরেননি। তার এই নতুন লুক ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য।

এই মুহূর্তে ছবিটির পুরো টিম রাশিয়াতে আছে শুটিংয়ের জন্য। সালমানের সঙ্গে রাশিয়ার রাস্তায় দেখা গেছে তার ভাই সোহেল খানের ছেলে নির্ভান খানকেও।

মহেশ মাঞ্জরেকর পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। ভারতজুড়ে লকডাউন শিথিল হওয়ার পরই এই ছবির শুটিং শুরু করেছিলেন সালমান। কিন্তু, মহারাষ্ট্রে হঠাৎ করে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দিতে হয়েছিল ছবির শুটিং। তারপর সাইক্লোনের কারণেও ক্ষতির মুখে পড়তে হয় এই ছবিকে। সব কিছু সামলে বেশ জোরেসোড়ে শুরু হয়েছে ‘টাইগার থ্রি ’ ছবির শুটিং।

বিদেশের পাশাপাশি মুম্বাইয়ের একাধিক জায়গাতে হবে ছবির শুটিং। এছাড়াও ২ মাস টানা শুটিং চলবে ইউরোপের বিভিন্ন শহরে। সেই সঙ্গে ছোট কয়েকটি দৃশ্যের শুটিং হবে আরব আমিরাতে। এই ছবির জন্য ক্যাটরিনা কাইফ বিশেষ প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com