বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেসির অভিষেকের কথা শুনে মাঠের সব টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে
মেসির অভিষেকের কথা শুনে মাঠের সব টিকিট শেষ

আগামী সপ্তাহেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। পিএসজি’র কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় এমন ইঙ্গিতই মিলেছে। আর সেই ইঙ্গিত পেয়ে টিকিট নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে।

পিএসজি’র হয়ে মেসির অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। এরই মধ্যে ২১ হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে এখনই ঝুলিয়ে দেওয়া হয়েছে ‌‌‌’নো টিকিট’ সাইডনবোর্ড।

লিগ ওয়ানে ২৯ আগস্ট দিবাগত রাতে রিমসের বিপক্ষে মাঠে নামবেন মেসি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তার আগেই ক্লাবের পক্ষে অভিষেক হয়ে যাওয়ার কথা মেসির।

রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপে’-কে রিমসের টিকিট অফিসের প্রধান আলেকজান্ডার জেয়ানিন জানিয়েছেন, ‌‌‘অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিসর থেকেও কেনা হয়েছে টিকিট।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com