বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

৫০ আফগান নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
৫০ আফগান নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রীড়াঙ্গনে চলছে নানা শঙ্কা। তালেবানদের ক্ষমতা দখলের পরই দেশটির নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। তিনি জানিয়েছিলেন, আফগান নারী ফুটবলাররা রয়েছেন আতঙ্কে।

এবার ৫০ নারী ফুটবলারকে আফগানিস্তান থেকে নিয়ে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। ৫০ আফগান নারী ফুটবলার, তাদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে অস্ট্রেলিয়ার একটি বিশেষ জরুরি বিমান মঙ্গলবার দেশটিতে পৌঁছেছে। ফিফা ও ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া তাদের আশ্রয় দিলো।

এজন্য ফিফপ্রো অস্ট্রেলিয়াকে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলেছে, ‘আমরা অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক নারী ফুটবলার ও ক্রীড়াবিদদের সরিয়ে নিয়েছে। আফগানিস্তানে এখনও অনেক ক্রীড়াবিদ ঝুঁকিতে আছেন এবং তাদের সহায়তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।’

অস্ট্রেলিয়ার এমন কাজের প্রশংসা করেছেন আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তাদের এমন কাজকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই দেশটির নারী ফুটবলারদের নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছিলেন তালেবানরা তাদের কাছে ‘দুঃস্বপ্ন’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com