রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পদ পেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
নতুন পদ পেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

চলচ্চিত্র শিল্পীদের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়ার বিধান রেখে সংসদে পাস হয়েছে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গত ৩ জুলাই অনুষ্ঠিত অধিবেশনে বেলা সাড়ে ১১টার দিকে বিলটি উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আলোচনা শেষে কণ্ঠভোটে পাস হয় বিলটি।

এর আগে, গত ৪ এপ্রিল দেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট গঠনের লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করেছিলেন তথ্যমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এবার গঠন করা হয়েছে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ড। এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বোর্ডের সদস্যদের নাম। বোর্ডে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

এছাড়াও কমিটিতে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং অভিনেতা শহিদুজ্জামান সেলিম। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, কল্যাণ ট্রাস্ট আমাদের অনেক দিনের স্বপ্নের। এতে থাকতে পারাটা আনন্দের। সেলিম ভাই, মিশা ভাইসহ অনেক গুণীজন এখানে আছেন। আশা করি সবাই মিলিত হয়ে ভালো কিছু করতে পারব।

প্রস্তাবিত আইনে বলা হয়েছিল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব হবেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। এ পদে নিয়োগ দেবে সরকার। ১৩ সদস্যের বোর্ডের কথা বিলে বলা হয়েছিল। বিলে আরও বলা হয়েছিল, ট্রাস্টে তহবিল আসবে সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পদের আয় থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com