রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ফের পুরোনো ডেরায় ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
ফের পুরোনো ডেরায় ফিরলেন রোনালদো

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো সেই পুরোনো ডেরা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২৭ আগস্ট) ইউনাইটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে- ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।

 

এর আগে ২০০৩ সালে প্রথম দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে থেকে ২৯২টি ম্যাচে অংশ নিয়ে ১১৮টি গোল করেন।

এরপর ম্যানইউ থেকে পর্তুগিজ এ তারকা যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে জুভেন্টাস ঘুরে দীর্ঘ ১২ বছর পর ফের ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ এই মহাতারকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com