রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

সিপিএলে ১৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ড রাসেলের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে
সিপিএলে ১৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ড রাসেলের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় দিনে জ্যামাইকার হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের মারকাট ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী দেখেছে ক্রিকেট বিশ্ব।

সেন্ট কিটসে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এদিন ১৪ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

তিনটি চারের পাশাপাশি রাসেল হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা। এটি সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। ১৫ বলে ফিফটি করে এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন জেপি ডুমিনি।

রাসেলের আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলের অন্য ব্যাটসম্যানরাও। কেনার লুইস ২১ বলে ৪৮, ওয়ালটন ২৯ বলে ৪৭, হাইদার আলী ৩২ বলে ৪৫ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ২৬ বলে ৩৮ রান করেন। সেন্ট লুসিয়ার পক্ষে ওবেদ ম্যাকয় ৩টি ও রোস্টন চেজ ২টি উইকেট লাভ করেন।

২৫৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ফলে ১২০ রানের বিশাল জয় পায় রাসেলরা। সেন্ট লুসিয়ার টিম ডেভিড ২৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ২৬ রান করেন। জ্যামাইকার পক্ষে মিগেল প্রিটোরিয়াস ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইমরান খান নেন ৩টি উইকেট। বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট নেন রাসেল। ম্যাচসেরার পুরস্কারও তার হাতেই উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com