রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় পুকুরের ভাঙনে বসত বাড়ি বিলীনের পথে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুকুরের ভাঙনে বসত বাড়ি বিলীনের পথে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরের ভাঙনে কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার পথে। গত কয়েক দিনে পুকুরের অব্যাহত ভাঙনের ফলে ইতিমধ্যে ল্যাট্রিনসহ বেশ কয়েকটি গাছপালা পুকুরে পড়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে দ্রুতই বসতঘর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাবে। এ ঘটনায় আজ রবিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ফরিদ মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের টান সালুয়াদী গ্রামের দাউদ মিয়ার ছেলে বুলবুল মিয়া নামে প্রভাবশালী এক ব্যক্তি কয়েক মাস আগে সিংগুয়া নদীর পাড় ঘেঁষে মাছ চাষের জন্য একটি পুকুর খনন করেন। পুকুরটি প্রায় ১৫ফুট গভীর করে খনন করা হয়। এতে নদীর পানি বৃদ্ধি ও অতিবৃষ্টির ফলে পুকুরের পাশের কয়েকটি বাড়ি ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। পুকুরের ভাঙনের ফলে একটি পাকা ল্যাট্রিন, কাঁঠাল ও আমগাছসহ বিভিন্ন প্রকার গাছগাছালি পুকুরে ধ্বসে পড়েছে। যেভাবে ভাঙন শুরু হয়েছে হালকা বৃষ্টি হলে বসতঘর পুকুরে ধসে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবিষয়ে পুকুরের মালিক বুলবুল মিয়ার সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী ফরিদ বলেন, পুকুরের ভাঙনে আমাদের বসতবাড়ির ল্যাট্রিনসহ গাছপালা তলিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে অল্প দিনের মধ্যে বসতঘরগুলোও পানিতে তলিয়ে যাবে। পুকুরের মালিকের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সমাধান না পেয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত বুলবুল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুরের ভাঙনরোধে এর আগেও ব্যবস্থা করেছি। ২-১দিনের মধ্যে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com