বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেসির ১০ নম্বর জার্সি যার গায়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
মেসির ১০ নম্বর জার্সি যার গায়ে

বার্সেলোনার সাথে ২১ বছরের ক্যারিয়ারে অধিকাংশ সময় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন লিওনেল মেসির। কিন্তু আর্জেন্টাইন এই তারকা এখন পিএসজির। মেসি বার্সেলোনা থেকে চলে যাওয়ায় তার ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর একটা সম্ভাবনা উঠেছিল। কিন্তুই কাতালান শিবির তা হতে দিলেন না।

আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসজিতে যাওয়ার কিছুদিন পরই এই জার্সি নম্বর তুলে দেয়া হলো তরুণ ফরোয়ার্ড আনসু ফাতির হাতে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি।

ইনজুরি নিয়ে দীর্ঘ ৯ মাস মাঠের বাইরে ছিলেন আনসু ফাতি। গত সপ্তাহে অনুশীলনে ফেরা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ফাতির এবার ১৭ নম্বর জার্সি পরে খেলার কথা ছিল। ২০১৯ সালে বার্সেলোনা মূল দলে অভিষেক হওয়া ফাতি গত মৌসুমে খেলেন ৩১ নম্বর জার্সি গায়ে।

বার্সেলোনায় মেসি ১০ নম্বর জার্সি পান ২০০৮ সালে। এর আগে বার্সায় ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন রিভালদো, হুয়ান রোমান রিকেলমে, রোনালদিনহোর মতো তারকারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com