শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেল টাইগাররা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। এই জয়ের ফলে চলমান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ভাল সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। বাংলাদেশ দলের প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন সাকিব। সাকিব আল হাসানের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত আনেন মেহেদি হাসান। মেহেদীর বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন টম ব্লান্ডেল।

উইল ইয়াংকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাকিব। অফস্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন ২৮ বলে ২২ রান করা ইয়াং। নিউজিল্যান্ডের ৮৪ রানের মাথায় ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। ফলে ৪ রানে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক টম লাথাম ৬৭ রানে অপরাজিত থাকেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com