বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাবনা কাশিনাথপুরে নসিমন উল্টে নিহত ১, আহত ২

আলমগীর কবির পল্লব, পাবনা
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
পাবনা কাশিনাথপুরে নসিমন উল্টে নিহত ১, আহত ২

পাবনা নগরবাড়ী মহাসড়কের কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে নসিমন উল্টে একজন নিহত ও গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকাল চারটার দিকে পাবনার দিক থেকে একটি নসিমন ড্রাইভার ও দুইজন লোকসহ কাশিনাথপুরের দিকে যাবার পথে কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে (অটো স্ট্যান্ড) পৌছালে হঠাৎ করেই নসিমনটি উল্টে যায়। ঘটনাস্থলেই মোঃ রিমন মোল্লা (১৪) নামের এক যুবক মারা যায়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, নিহত রিমন মোল্লা আমিনপুর থানার জাতসাখিনী গ্রামের মোঃ হাসেম মোল্লার ছেলে। আহত রিদয় (১৬) ও সাজ্জাদ (১১) উভয়ের বাড়ী আমিনপুর থানায়। নিহত এবং আহত ব্যক্তিরা আমিনপুর থানার রুপপুরের মোল্লা ইট ভাটায় কাজ করতো। তারা ভাটার ইট ডেলিভাড়ী দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার সম্মুখিন হয়।

নিহতের লাশ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com