রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় চোরাই মোটরসাইকেল’সহ একজন গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই মোটরসাইকেলসহ রাজন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়। রাজন পাকুন্দিয়া উপজেলার বর্ষাগাতি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

 

শনিবার তাকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের তারা মিয়ার ছেলে মেহেদী (২১) শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের গঞ্জেরহাট বাজারে আসেন।

মোটরসাইকেলটি বাজারের মসজিদের সামনের রাস্তায় রেখে দোকানে কেনাকাটা করতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে মোটরসাইকেলটি পাননি।

বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া থানার ঘাট পুলিশ চেকপোস্টে গিয়ে তিনি পুলিশকে ঘটনাটি জানান। এ সময় চেকপোস্টের পাশেই রাজন মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করে আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার টান লক্ষ্মীয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে জয়নাল (২৫) ও জয় বিষ্ণুপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে রাজিব ওরফে আগুন (২৮)।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com