রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে নিয়ে একদমই ভাবছি না: দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে
বিয়ে নিয়ে একদমই ভাবছি না: দীঘি

সিনেমার চেয়ে প্রেম ও বিয়ে নিয়েই সাম্প্রতিক সময়ে আলোচিত চিত্রনায়িকা দীঘি। দীঘি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও সে এখন রূপালি জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিক, শাপলা মিডিয়া ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছেন। একই চরিত্রে আবার চুক্তিবদ্ধ হয়েছেন ‘মুজিব ভাই’ শিরোনামের একটি সিনেমায়।

আলোচিত ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দীঘির, এমনটাই শোনা যাচ্ছে দেশের শোবিজ অঙ্গনে। অনেকে জানতে চান, তারা বিয়ে করবেন কবে। এবার সেটা নিয়েই মুখ খুললেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা দিঘী। তিনি গণমাধ্যমকে তার প্রেম ও বিয়ে নিয়ে তার ভাবনা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভাল বন্ধু। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজবে কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা রোমান্টিক কবিতা নিয়েও কথা বলেছেন তিনি। দীঘি বলেন, এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি।

এদিকে দীঘি অভিনয় করেছেন একটি হিন্দি গানের ভিডিওতে। ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে প্রকাশিত হবে গানটি। গানটির শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। এতে কন্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। সুদীপ কুমার দীপের লেখা গানটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এতে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও। শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com