শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ভেঙে গেল শিখর ধাওয়ানের ৯ বছরের ভালোবাসার সংসার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
ভেঙে গেল শিখর ধাওয়ানের ৯ বছরের ভালোবাসার সংসার

দড়জায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও আয়েশা মুখার্জীর দীর্ঘ নয় বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগপ্রবণ বার্তা পোস্ট করে ধাওয়ানের সঙ্গে নিজের ডিভোর্সের কথা জানান আয়েশা।

তিনি লিখেছেন, ‘আমার মনে হয়েছিল বিচ্ছেদ একটা খুব খারাপ শব্দ। আমার দ্বিতীয় বার বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হয় না। প্রথমবার বিয়ে ভাঙার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হয়েছিল। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হতো তখন।’

তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। বিয়ে, সম্পর্ক আমার কাছে এসবের মানে কী?’

২০১২ সালে মেলবোর্নের কিক-বক্সার আয়েশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধাওয়ান। এর আগে আস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার। তার সঙ্গে বিচ্ছেদের পরেই ধাওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা। আগের পক্ষের দুই মেয়েকেই ধাওয়ান নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দেন। ধাওয়ান ও আয়েশার জোরাভর নামে একটি ছেলে রয়েছে।

নতুন অ্যাকাউন্ট থেকে আয়েশা ডিভোর্সের কথা জানানোয় প্রাথমিকভাবে সংশয় তৈরি হয়। তবে বিষয়টি সম্পর্কে পরে সংবাদ সংস্থা এএনআই ডিভোর্সের বিষয়ে নিশ্চিত করেন। ধাওয়ান নিজে কিছু স্বীকার না করলেও বিষয়টি অস্বীকারও করেননি তিনি।

কোহলিদের অনুপস্থিতিতে শিখর ধাওয়ান শ্রীলঙ্কা সফরের ৬টি সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। ক’দিন পরেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে নামার কথা তার।

তার আগেই এমন ঘটনা নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ ইতোপূর্বে বহু সাক্ষাৎকারে শিখর স্বীকার করেছিলেন বিয়ের পর আয়েশা কীভাবে তার গোটা জীবনটাই একেবারে বদলে দিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com