রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্ষয় কুমারের মা আর নেই

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
অক্ষয় কুমারের মা আর নেই

বলিউড অভিনেতা অক্ষয় কুমারে মা আর নেই। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মায়ের মৃত্যুর খবরটি বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে জানিয়েছেন অভিনেতা নিজেই।

তার মায়ের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকে। মায়ের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন তার সহকর্মীরাও।

অক্ষয় কুমার লিখেছেন, ‘তিনি ছিলেন আমার মূল। আমার অস্তিত্বের মূলকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। ওম শান্তি।’

জানা গেছে, গত কয়েক দিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন অক্ষয়ের মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাকে দেখতে লন্ডন থেকে চলে আসেন অক্ষয়।

বিমানবন্দর থেকে সোজা চলে যান হাসপাতালে। লন্ডনে ‘সিন্ডারেলা’ সিনেমার শুটিং করছিলেন এ অভিনেতা। সেট থেকে আসার পথে নির্মাতাকে বলে আসেন, তাকে ছাড়াও যেন পুরোদমে কাজ চালিয়ে যাওয়া হয়।

‘সিন্ডারেলা’ নির্মাণ করছে পরিচালক রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনার দায়িত্বে আছেন জ্যাকি এবং বাসু ভগনানি। এদিকে সবশেষ ‘বেল বটম’ সিনেমাটি মুক্তি পেয়েছে অক্ষয়ের। এ সিনেমাটির প্রযোজকও ছিলেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com