কিশোরগঞ্জের হোসেনপুরের ৩ টি ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন।
উপজেলা ভূমি অফিস, চরপুমদি ইউনিয়ন ভূমি অফিস ও সিদলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতা তুল ইসলাম, পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ও সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সহ দলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।