শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

কিশোরগঞ্জ সদরের যশোদলে বীর মুক্তিযোদ্ধা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের পৈতৃক বাড়ি বীরদাম পাড়া গ্রামে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন কিশোরগঞ্জ -১ আসনের সাংসদ ডা: সৈয়দ জাকিয়া নূর লিপি এমপি।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি সিদ্দিক, কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শরিফুল ইসলাম, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: শফিকুল গণি ঢালী (লিমন)’সহ প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২৭টি পরিবারে ১ ভাণ ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান শেষে স্থানীয় ঐতিহ্যবাহী যশোদল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ সাংসদ ডা: সৈয়দ জাকিয়া নূর লিপি এমপি’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে বাজারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য কয়েকটি দাবী জানিয়ে লিখিত আবেদন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com