বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে নরসুন্দা নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
তাড়াইলে নরসুন্দা নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার 

কিশোরগঞ্জে তাড়াইলে নরসুন্দা নদী থেকে  নোহা (৪) নামের শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা যায়, বৃহস্পতিবার ৯ (সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার চরতালজাঙ্গার সড়কঘাটা নামকস্থানে কাজিম উদ্দিনের বাড়ীর উল্টোদিকে ব্যাটারী চালিত ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন যাত্রীসহ নরসুন্দা নদীতে পড়ে যায়।
কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে বিকাল ৩ টা থেকে তাদের খুঁজাখুঁজি শুরু করে। বিকাল ৪টা ৫০ মিনিটে শিশু নোহার মৃতদেহ উদ্ধার করা হয়। অন্য চার জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত নোহা কিশোরগঞ্জের জামতলা বাজার সংলগ্ন সুন্দিরবন গ্রামের রমজান ভূঁইয়ার মেয়ে।
আরো জানা যায়,  কিশোরগঞ্জের জামতলা বাজার সংলগ্ন সুন্দিরবন গ্রামের নিজ বাড়ি থেকে একই পরিবারের ইজিবাইক চালকসহ পাঁচজন তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বাঁশাটি গ্রামের আত্মীয়র বাড়িতে আসার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com