বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাতে ম্যানইউ’র জার্সিতে মাঠে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে
রাতে ম্যানইউ’র জার্সিতে মাঠে নামছেন রোনালদো

অবশেষে সকল জল্পনা-কল্পনা থামিয়ে দিয়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আনুমানিক ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে ইউনাইটেড। চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন রোনালদো। দীর্ঘ ১২ বছর পর সেই পুরোনো ঠিকানায় আজ নতুন করে অভিষেক হতে চলেছে তার।

আন্তর্জাতিক সূচির বিরতির পর শনিবার রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই রেড ডেভিলদের জার্সিতে খেলতে দেখা যাবে রোনালদোকে।

ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার নিশ্চিত করেছেন, শনিবারের ম্যাচে মাঠে নামবেন রোনালদো। তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন কি না, তা নিশ্চিত করে বলেননি রোনালদোর একসময়কার সতীর্থ সুলশার।

রোনালদোর প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সুলশার বলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর। জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে। সে অবশ্যই মাঠে নামবে, এটা নিশ্চিত।’

আন্তর্জাতিক সূচির বিরতির আগে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্র করেছিল ইউনাইটেড। যার সুবাদে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রেড ডেভিলরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com