রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় চিকিৎসার সহায়তার চেক ও হুইল চেয়ার বিতরণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চিকিৎসার সহায়তার চেক ও হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৫জনকে চিকিৎসার সহায়তার চেক ও ১৬জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক ও হুইল চেয়ার বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রুহুল আমীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো.বাবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com