বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল শাখার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে
ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল শাখার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত 
ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সফর ২০২১ সম্পন্ন হয়েছে।
জানা যায়, রবিবার (১২ সেপ্টেম্বর) ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখা ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শিক্ষা সফর ২০২১ উপলক্ষে তাড়াইল থেকে মিঠামইন এর উদ্দেশ্যে সকাল ৯ টায় ভ্রমণ শুরু হয়।
এসময় ভ্রমণ সাথী হিসেবে সঙ্গে ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মূসা খান, সাধারণ সম্পাদক আবুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক বড় হুজুর, সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক দিলুয়ার হোসেন জিহাদী, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাতেম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি শহিদুল্লাহসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ভ্রমনের ভ্রমণ সাথী হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার তাড়াইল টু মিঠামইন ভ্রমণের অভিব্যক্তি পেশ করতে গিয়ে বলেন, হাওরাঞ্চলে বর্ষাকালে ভ্রমণ করাটা অন্যরকম একটি ভালো লাগা। সারাটাদিন ইসলামি আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সময়টা কাঠাতে পেরে সত্যিই আমি আনন্দিত।
তিনি আরো বলেন, আমরা শুধু আনন্দের মাঝেই সময়টা ব্যায় করি নাই বরংচয় আল্লাহর ইবাদতেও মশগুল থেকে যিকির, নামাজ ও কুরআন হাদিস থেকে আলোচনা করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com