রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় নবগঠিত আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নবগঠিত আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এমপি নূর মোহাম্মদ সমর্থিত আওয়ালীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে শুরু হয়ে পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজীব, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেছবাহ উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শওকত, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, নুরুজ্জামান বাবু, আসাদুজ্জামান ডিলার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে এবং বিএনপি-জামাতের লোকদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা এই বিতর্কিত কমিটি মানি না, মানবনা। অবিলম্বে এ কমিটি বাতিল করতে জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com