বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

শোকজ করা হলো প্রাথমিকের ৫ শিক্ষককে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে
শোকজ করা হলো প্রাথমিকের ৫ শিক্ষককে

রাতেও বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়তে থাকার অভিযোগে ভোলা সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। একইসঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ার দৃশ্য দেখতে পান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমান এবং ক্ষুব্ধ হন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, তিনি একটু অসুস্থ থাকায় স্কুল ছুটির পর বের হয়ে যান বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের ভুলের কারণে জাতীয় পতাকা নামানো হয়নি। এছাড়া ভবিষ্যতে এমন ভুল যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকবেন তিনি।
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, বিষয়টি শোনার পর আজ সকালে প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এ ব্যাপারে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com