শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাকিবের পর আইপিএল খেলতে দুবাই গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
সাকিবের পর আইপিএল খেলতে দুবাই গেলেন মোস্তাফিজ

সাকিব আল হাসানের একদিন পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে অংশ নিতে আরব আমিরাত গেলেন মুস্তাফিজুর রহমান। সেখানে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার।

আইপিএলের প্রথম পর্বে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মুস্তাফিজ। প্রতিটি ম্যাচেই অধিনায়ক সাঞ্জু স্যামসনের ভরসার প্রতীক হয়েছিলেন কাটার মাস্টার। তার মায়াবী বোলিংয়ে ধরাশায়ী হন বাঘা বাঘা ক্রিকেটাররা। করোনার কারণে, আইপিএল স্থগিত হয়ে গেলে, সেবার ভারত থেকে ফিরে আসতে হয় মুস্তাফিজকে। পরে আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি হওয়ার পর থেকেই আলোচনা ছিলো আবার কবে যাচ্ছেন ফিজ।

শেষ পর্যন্ত দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই, আইপিএলের জন্য উড়াল দিলেন তিনি। একদিন আগে যাওয়ার কথা থাকলেও, ভিসা জটিলতা কাটিয়ে এবার গেলেন মুস্তাফিজ। এবারও তার সফরসঙ্গী হয়েছেন সহধর্মিণী সামিয়া পারভিন।

এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতায় রাত ১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটটিতে করে যেতে পারেননি মুস্তাফিজ।

প্রথম পর্বে রাজস্থান রয়্যালসের হয়ে পুরো ৭টি ম্যাচ খেলে মিতব্যয়ী বোলিংয়ে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বৈচিত্রের জাদুতে নজর কেড়েছিলেন সবার।

এদিকে আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনার প্রকোপে প্রথম দফায় স্থগিত হয়ে যাওয়ার পর আবারও শুরু হচ্ছে আইপিএল। বাকি ৩১ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে আইপিএলের বাকি অংশ।

প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। আর সাকিবের দল কেকেআর-এর প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com