সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়া গ্রাম বাংলার লাঠিখেলা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া গ্রাম বাংলার লাঠিখেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদশী গ্রামে গ্রামবাংলার ঐতিজ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তালদশী উত্তরপাড়া কমিউনিটি  ক্লিনিক সংলগ্ন জনপ্রিয় এ খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ক্ষুদে লাঠিয়ালদের সাথে প্রবীণ লাঠিয়াল বাহীনিগুলো তাদের লাঠিখেলা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। লাঠিতে লাঠিতে ঠোকাঠুকির এ খেলা পুরুষ দর্শকদের পাশাপাশি উপভোগ করেন বিপুলসংখ্যক নারী দর্শকও। বিকাল ৩টা থেকে শুরু হয়ে  ৬টা পর্যন্ত চলে খেলাটি। কখনো কখনো দর্শকমহলকে উল্লাসে লাফিয়ে উঠতে দেখা গেছে।

আয়োজক কমিটির জুয়েল জানান, গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় এই খেলা কালের বিবর্তনে প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এ খেলার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। মোট চারটি লাঠিয়াল দলের অংশগ্রহণে খেলাটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

আওয়ামীলীগ নেতা মো. রিপন মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও এগারসিন্দুর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহাব উদ্দিন শাহাব। যুবলীগ নেতা এনামুল হাসান রাজিব ও যুবলীগ নেতা আবুল কাশেমে’র সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিবুর রহমান মেম্বার, নুরুল ইসলাম মেম্বার (সাবেক) লালু হোসেন, আ.কাদির, গোলাম মোস্তফা গোলাপ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com