সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে কৃষি অফিসের মালামাল চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি অফিসের অধীনস্থ কৃষি উপ-সহকারী অফিসারের কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন কৃষি উপ-সহকারি অফিসের স্টিলের দরজা সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

গত বুধবার ১৫ সেপ্টেম্বর সৈয়দপুর গ্রামের কালাম মিয়ার ছেলে মো. সুমন মিয়া এ চুরির ঘটনা ঘটায়।

ওই দিন রাত ৮ ঘটিকার সময় স্থানীয় গাংগাটিয়া বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী পলাশ মিয়ার কাছে উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিসের স্টিলের দরজা খুলে নিয়ে এসে বিক্রি করতে চাইলে তাকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত লোকজনের মধ্যস্থতায় সামাজিক বিচারের আওতায় আনা হবে বলে আটককৃত সুমন মিয়াকে ছেড়ে দেয়া হয়। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও সুমন মিয়া পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় সুমন মিয়া একজন পেশাদার চোর। স্থানীয় একাধিক লোকজন জানান ইতিপূর্বে এ ধরনের চুরির ঘটনা আরো ঘটিয়েছে। সুমন মিয়ার পিতা মো. কালাম জানান আমার ছেলে এক ঘটনার সাথে জড়িত আমি তার উপযুক্ত শাস্তি চাই। গাংগাটিয়া ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমেনা আক্তার জানান ইতি পূর্বে অত্র বিদ্যালয় থেকে ৪ টি বৈদ্যুতিক সিলিং ফ্যান চুরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস জানান, খবর পেয়ে উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান ও আজহারুল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠালে সত্যতা পায়। তিনি আরো জানান উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ মুঠোফোনে জানান, আগামীকাল রবিবার অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com