শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে নিজ ঘর থেকে তিন সন্তানের জনকের রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে নিজ ঘর থেকে তিন সন্তানের জনকের রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ ঘর থেকে দেলোয়ার হোসেন নামের তিন সন্তানের জনক, ব্যাগ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন (৩৫) কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের মাধবদী মধ্যপাড়া গ্রামের মোঃ সিরাজ মিয়ার বড় ছেলে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আলপনা (২৫) জানান, ওই রাতে তারা একসাথে বারান্দার রুমে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে হঠাৎ চিৎকারের শব্দ শুনে পাশের রুমের গিয়ে দেখেন দেলোয়ার রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। এ সময় তার চিৎকার শুনে শ্বশুর-শ্বাশুড়ি ছুটে আসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নেওয়ার পথে মারা যায়।

নিহতের স্ত্রী ও ছোট ভাই মনির বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘ দিন যাবৎ মানষিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই আত্মহত্যা করতে চাইতেন। তারা জানান দেলোয়ার হোসেনের ব্যবসায় ৩০ লাখেরও বেশি টাকা বাকি পড়ে ছিলো এবং ২০ লাখ টাকার মত আর্থিক দেনা ছিলো, মূলত এসব কারণে ও টেনশনে দেলোয়ার নিজের গলা কেটে আত্মহত্যা করে।

নিহতের বাবা সিরাজ মিয়া জানান, দেলোয়ার পুরান ঢাকার নয়া বাজার এলাকার একটি ব্যাগ তৈরীর কারখানা মালিক। সে গত শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরার একদিন পর নিজ ঘরে এই ঘটনাটি ঘটে। তার ব্যবসায় বড় ধরণের কোনো আর্থিক দেনা ছিলো এমন কিছু তিনি জানেন না, এমন কিছু হলে ছেলে অন্তত তাকে জানাতেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, দেলোয়ার অর্থিক ভাবে ভালো সচ্ছল ছিলো এবং ব্যবসায়ীক অবস্থা ভালো চলছিলো। সে কিছু মাস পূর্বেও ১২/১৪ লাখ টাকা দিয়ে জায়গা খরিদ করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com