বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

তাড়াইলে সাবেক সাংসদ সদস্য ড. মিজানুল হকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের দুই বারের সাবেক সফল সাংসদ সদস্য ড. মিজানুল হকের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে তাড়াইল-করিমগঞ্জ আসনের দুই বারের সাবেক সফল সাংসদ সদস্য ড. মিজানুল হকের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহারের সভাপতিত্বে উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব ইকবাল, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি শরীফুল ইসলাম শরীফ, বাংলাাদেশ আ’লীগ করিমগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান আওলাদ, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়াসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগ এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত নেতৃবৃন্দ মরহুম ড. মিজানুল হকের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আরো জানা যায়, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাবেক সাংসদ সদস্য ড. মিজানুল হক দীর্ঘদিন যাবত শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত ২৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com