বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

লালপুর থেকে আবারও ৬ ইমো হ্যাকার আটক 

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
লালপুর থেকে আবারও ৬ ইমো হ্যাকার আটক 
নাটোরের লালপুর উপজেলা থেকে আবারও ৬ ইমো হ্যাকারকে আটক করেছে র‌্যাব। সোমবার(২০ সেপ্টেম্বর) উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
এ সময় সংঘবদ্ধ “ইমো”হ্যাকিং চক্র ও বিকাশ প্রতারক প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৬ টি মোবাইল সহ নাগশোষা গ্ৰামের মৃত ওসমান গনির ছেলে সিরাজুল ইসলাম পাকা (৩০), মহারাজপুর গ্রামের লায়েব উদ্দিনের ছেলে ফজলুর রহমান রুনু (৩৬), দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত নসিম উদ্দিন মালিথার ছেলে নাজমুল ওরফে নজিমুল (২০), গন্ডবিল গ্রামের সাজদার রহমানের ছেলে মেহেদী হাসান রাজা (১৯), রামকৃষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে আবুল কালাম আজাদ(২১), আসাদুল ইসলাম এর ছেলে আশিক আহমেদ(১৯) কে আটক করে।
র‌্যাব আরো জানান,গ্রেফতারকৃত ৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো”ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ আদায় করে থাকে।
এ ব্যাপারে লালপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com