শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেসি খেলবেন না আজকের ম্যাচে, জানিয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
মেসি খেলবেন না আজকের ম্যাচে, জানিয়ে দিল পিএসজি

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো লিগ ওয়ানে নিজেদের মাঠে ম্যাচে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ায় ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন। পরে পিএসজি কোচ জানান, চোট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। আর্জেন্টাইন কোচের আশঙ্কাই সত্যি হলো। বাঁ হাঁটুতে ব্যথা নিয়ে মেৎজের বিপক্ষে বুধবার রাতের ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

লিগ ওয়ানে রবিবার রাতে লিওঁর বিপক্ষে পিএসজির হয়ে ঘরের মাঠে অভিষেক হয় মেসির। ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামান পচেত্তিনো। এর আগে মাঠেই কয়েকবার হাঁটুতে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

বুধবার দিবাগত রাত ১টায় মেৎজের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ম্যাচের আগের দিন (মঙ্গলবার) পিএসজি জানিয়েছে, মেসির হাঁটুতে ছোটখাটো ইনজুরি ধরা পড়েছে। এজন্য মেৎজের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

এদিন সকালে এমআরআই স্ক্যানে মেসির বাঁ হাঁটুর হাড়ে কালশিটে দেখা গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি পরীক্ষা হবে আর্জেন্টাইন তারকার। আপাতত এক ম্যাচ দর্শক হয়ে থাকতে হচ্ছে মেসিকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com