সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সাইবার ক্রাইমে চিত্রনায়ক জায়েদ খানের অভিযোগ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
সাইবার ক্রাইমে চিত্রনায়ক জায়েদ খানের অভিযোগ

বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান জায়েদ খান নিজেই।

তিনি জানান, বেশকিছু ধরে তার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে কয়েকটি ইউটিউব চ্যানেল। এতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন এ অভিনেতা। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ। তদন্তে অভিযোগের সতত্য পাওয়ায় অভিযুক্ত কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? উত্তরে জায়েদ খান বলেন, ইউটিউব চ্যানেল এমটি ওয়ার্ল্ড, দেশ বাংলা এবং সাদিয়া, রাইমা ইসলাম শিমুসহ কয়েকজনের নামের অভিযোগ করেছি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

জায়েদ খান আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ আমাদের নাম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এগুলো আমাদের জন্য মানহানিকর। শিল্পীদের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে তাই লিখিত অভিযোগ করেছি। আমার অভিযোগটি তদন্ত করছেন সাইবার ক্রাইম বিভাগের এডিসি মনিরুল ইসলাম।

এর আগে জামাল পাটোয়ারির নামেও ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারাসহ ২০১৮ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন জায়েদ খান। গত বছর ১৪ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় জামাল পাটোয়ারি জামিনে আছেন।

এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পরপর দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com