শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

আসন্ন এভারেস্ট প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন দেশ সেরা তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল।

নেপালের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে এই বাঁ-হাতি ওপেনারকে।

হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে দুই মাস পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পর এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।

ইনজুরির দরুন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ মিস করা তামিম নেপালের টুর্নামেন্টের জন্য গত রbবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগে তামিম পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তিনি আশা করছেনে। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা এভারেস্ট প্রিমিয়ার টি ২০ লিগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com