‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ উক্ত প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একদল প্রকৃতি প্রেমিক।
জানা যায়, প্রিয়ভূমি তাড়াইলের সৌজন্যে লে.কর্নেল মোশফেখুজ্জামান খান টুটুলের সহযোগিতায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০টি ফলের গাছ ও ৫০ টি ফুলের চারা লাগানো হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমানের সভাপতিত্বে ও করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জীবনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনীতা দাস, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম, উপসহকারী কৃষি অফিসার মেজবাহ উদ্দিন খান, তাড়াইল অক্সফোর্ড আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান, বিটিভির জাদু শিল্পি শৈবাল পাল দিপুসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
এসময় বক্তারা ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যের উপর সারগর্ভ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে গাছ লাগানোর উপর উৎসাহিত করেন।