বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দেশের মাছের চাহিদা মিটাতে জবাই বিলের ভূমিকা অপরিসীম-খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
দেশের মাছের চাহিদা মিটাতে জবাই বিলের ভূমিকা অপরিসীম-খাদ্যমন্ত্রী

“মাছে ভাতে বাঙ্গালী, মাছ খেয়ে মানুষ যেমন তৃপ্তি পায় তেমনি ভাবে পুষ্টিও পায়। জবাই বিলের মাছের কথা শুনলে মৎস্য আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে। দেশের মাছের চাহিদা মিটাতে জবাই বিলের ভুমিকা অপরিসীম।

বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জবাই বিলে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় জবাই বিলে মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্ত শেষে বেলা ১১টার দিকে পাহাড়ীপুকুর বধ্যভূমিতে বৃক্ষরোপন করে পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে ও সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তীক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ১১জন প্রান্তীক চাষীদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা, ৬টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ১০ জন সঙ্গীত শিল্পীদের মাঝে নগদ জনপ্রতি ২৫শ’ টাকা ও নির্যাতিত ৫জন মহিলার মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com