বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইল-সাচাইল ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে
তাড়াইল-সাচাইল ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, তাড়াইল উপজেলার সাত ইউনিয়নে জাতীয় পার্টির কর্মীসমাবেশের ধারাবাহিকতায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে এবং জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসাইন এর সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁনমিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন ভুঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক আজাহার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ফরিদুজ্জামান বাদল, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, উপজেলা জাতীয় পার্টি নেতা আবুল কাশেম খান, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদারসহ জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে যাদেরকেই লাঙ্গল প্রতীকে মনোনীত করেন তার পক্ষেই আমরা কাজ করে যাব।
তিনি আরো বলেন, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সর্বস্তরের জনগণের খোঁজ নিচ্ছি আপনাদেরকেও এই কাজটি করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com