বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

সমাজ ও রাষ্ট্রের ভাবমুর্তি উজ্জ্বল করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
সমাজ ও রাষ্ট্রের ভাবমুর্তি উজ্জ্বল করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী

সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজ ও রাষ্ট্রের ভাবমুর্তি উজ্জ্বল করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট অভ বাংলাদেশ- (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ভ। দেশের স্বার্থে সঠিক সাংবাদিকতার বিকল্প নেই। সমাজ ও রাষ্ট্রের ভাবমুর্তি উজ্জ্বল করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সাংবাদিকদেরও সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকতে হবে যাতে ভুল তথ্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্থ না হয়। সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা হবে কে আগে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করে নিজের দক্ষতার পরিচিয় দিচ্ছেন । উন্নয়নমূলক সংবাদ প্রচার তথা ব্রান্ডিং করে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকগণ ভূমিকা রাখতে হবে। সমাজের সকল সমস্যা ও সম্ভবনাগুলো আরো বেশি করে সকলের মাঝে তুলে ধরতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে সাংবাদিকগণ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন যা সত্যিই প্রসংশার দাবী রাখে। আমাদের দেশে ভেজাল খাদ্য পরিবেশক ও সরবরাহকারীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন ও এ বিষয়ে সবাইকে সচেতন করতে সাংবাদিকদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে লিখনির মাধ্যমে।

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মাদকের ব্যবসায়ী ও সেবীদের পক্ষে কেউ সুপারিশ করতে আসলে সেই মামলার চার্জশিটে সেই ব্যক্তির নাম ঢুকে দেবেন। তা সেই দলেরই লোক হোক না কেন। এক্ষেত্রে কোন তদবির চলবেনা। সাংবাদিকরা বন্ধুরা মাদকের ভয়াল দিন ও মাদকাবারিদের বিরুদ্ধে বেশি বেশি সংবাদ লিখুন। মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতানা, এমআরডিআইর অনুসন্ধানী সাংবাদিকতা সহায়তা ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু এবং নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম । পরে খাদ্য মন্ত্রী প্রশিক্ষনে অংশগ্রহণকারী ৩৫জন সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com