মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে
তাড়াইলে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শুক্রবার (১অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ বলেন, ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই মূলমন্ত্রে সারা দেশে কৃষকসমাজকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি হলেও তা থেকে অনেক দুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি।দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময়েই কৃষকরা সবচেয়ে বেশি সুবিধা ও সহায়তা পাচ্ছে। ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে কৃষির উন্নয়নে কিংবা কৃষকদের পাশে কতোটা দাঁড়াতে পেরেছে কৃষক লীগ? তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংগঠনের মধ্যেই।

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কৃষকদের অধিকার আদায়ে কৃষক লীগ পিছিয়ে আছে এই কথার সঙ্গে আমি একমত নই। কৃষি ও কৃষকের সবধরনের সংকট বা দাবি আমরা সবসময়ই প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীকে জানিয়ে আসছি। তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কৃষক লীগ ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য ভবিষ্যতে এমন নেতৃত্ব আসতে হবে যারা কৃষকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবে। যাতে কৃষক লীগ সরকারের সহায়ক হিসেবে কাজ করতে পারে।

 

উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন সফি, সম্মানিত সদস্য এহসানুল হক ফারুক, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দীন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আজিম উদ্দীন ভুঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক বুলবুল আহমেদ ভুঁইয়া, মহিলা সাংগঠনিক সম্পাদক সুমি আকতার ও সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রাজু প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com