সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ ওমানে পাড়ি দিবেন মাহমুদুল্লাহরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ ওমানে পাড়ি দিবেন মাহমুদুল্লাহরা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ (রবিবার) উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদউল্লাহরা।

মাস্কাটে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন। মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করা হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, কাল (আজ) দল ওমান চলে যাবে, ইতোমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।

ওমানে টানা চারদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর টাইগাররা যাবে আরব আমিরাতে। সেখানেও একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবর শুরু হবে অনুশীলন। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ।

১৫ অক্টোবর দল ফিরবে ওমানে। এবার আর কোয়ারেন্টিন লাগবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে।

গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

বিশ্বকাপ দল নিয়ে আশাবাদী নির্বাচক দলের সদস্য আবদুর রাজ্জাক। তিনি বলেন, বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলই যাচ্ছে আমাদের। আশা করব যেন ভালো ফলাফল হয়। ভালোর শেষ নেই। আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলে। আমি নিশ্চিত, সবাই খুশি হবেন। চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com