বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে
তাড়াইলে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইলে জুনায়েদ (৩২) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।

তাড়াইল থানা পুলিশ সূত্রে জানা যায়,  উপজেলার দিগদাইড় ইউনিয়নের সাজিয়া বিলে পাহারাদারের কাজ করতো একই গ্রামের মৃত সাদত আলীর ছেলে জুনাইদ। শনিবার (২অক্টোবর) রাতে কে বা কারা জুনাইদকে বল্লমের আঘাতে হত্যা করে ওই বিলের রাস্তার উপর ফেলে রাখে। রবিবার (৩অক্টোবর) সকালে ডুবাইল ও সাজিয়া বিলের মাঝখানের রাস্তার উপর লাশ পড়ে আছে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুনাইদের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত স্বজনদের দাবী বিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন জুনাইদকে হত্যা করেছে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, দিগদাইড় ইইনিয়নের ডুবাইল ও সাজিয়া বিলের রাস্তার উপর থেকে জুনাইদ নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি গত শনিবার রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

এই বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। তিনি আরো বলেন, অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া রবিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com