সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

সাকিবকে প্রশংসায় ভাসালেন মরগান ও ম্যাককালাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
সাকিবকে প্রশংসায় ভাসালেন মরগান ও ম্যাককালাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে রবিবার (৩ অক্টোবর) প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একাদশে জায়গা করে নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সুযোগ পেয়েই দুর্দান্ত খেলে নিজের যোগ্যতার জানান দেন তিনি। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে জায়গা পেয়ে বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। এ জয়ে প্লে-অফ নিশ্চিত করার পর সাকিবের ভূয়সী প্রশংসা করেন ম্যাককালাম।

নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার বলেন, ‘সাকিব শুধু বল হাতেই দুর্দান্ত ছিল না, তার করা রান আউটটাও দারুণ ছিল। অভিনন্দন তাকে। এই মুহূর্তগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ’

এর আগে সাকিবের প্রশংসা করতে ভূলেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগানও। তিনি বলেন, ‘আজকের (রবিবারের) ম্যাচে সাকিবের বিরাট প্রভাব ছিল। তার মতো একজন অভিজ্ঞ যোদ্ধা দলে থাকাটা অনেক বড় পাওয়া। ’

প্রথমে ফিল্ডিং করতে নামা কলকাতার হয়ে সপ্তম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান খরচ করেন সাকিব। পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন ২৬ রান করে এগিয়ে যাওয়া হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এ উইকেট পেয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব। পরবর্তীতে হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মাকেও আউট করেন তিনি। ম্যাচজুড়ে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন সাকিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com