বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিশ্বকাপ বাছাই: উরুগুয়েকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাই: উরুগুয়েকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয়ের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন মেসি, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্টিনেজ।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে ম্যাচের ৩৮তম মিনিটে আর্জেন্টিনাকে প্রথম গোলটি এনে দেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ম্যাচের ৪৪তম মিনিটে মার্টিনেজের পাসে গোল করেন রদ্রিগো ডি পল। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসিবাহিনী।

বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬২তম মিনিটে ফের আর্জেন্টিনার গোল। লো চেলসোর পাসে এবার লক্ষ্যভেদ করেন মার্টিনেজ।

ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি জোড়ালে আক্রমণ করেও লিডটা বাড়াতে পারেননি মেসিরা। অন্যদিকে এ ম্যাচে নিষ্প্রভ ছিলেন সুয়ারেস-কাভানিরা। ম্যাচের ৬৩ শতাংশ সময়ই আর্জেন্টিনার দখলে ছিল বল।

এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com