শারদীয় দূর্গা পূজা-২০২১ খ্রি. উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৩ উপজেলায় অনুষ্ঠিত সকল পূজা মন্ডপের পক্ষে উদ্বোধনী ও সন্ধ্যাপ্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ শ্রী শ্রী কালিবাড়ী প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: শামীম আলম, সম্মানিত অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজাল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শাহ আজিজুল হক।
বাবু নারায়ণ দত্ত প্রদীপের সঞ্চালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জিপি এ্যাড. বিজয় শঙ্কর রায়, এ্যাড. জ্যোতি লাল রায়, বাবু পলাশ দত্ত রায় প্রমুখ।
আয়োজনের শুরুতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।