মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে শিক্ষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে শিক্ষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা শেষে উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের মধ্যে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে সুরক্ষাসামগ্রী হিসেবে মাস্ক ও তাপমাত্রা নির্ণয়ক মেশিন তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বক্তব্য রাখেন। বক্তব্যে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন,উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোহাম্মদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সোনাহর আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, শেখ মোস্তাফিজুর রহমান অফিসার্স ইনচার্জ হোসেনপুর থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমেদ, (সাবেক) আওয়ামী যুবলীগের সভাপতি এম এ হালিম, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম জহির রায়হান, মাওলানা আব্দুল ওয়াদুদ মকসুদ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com