বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
তাড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি 

কিশোরগঞ্জের তাড়াইলে রোপা-আমন মৌসুমে মাঠে মাঠে পার্চিং দিয়ে ধান ক্ষেতের পোকা দমন করছে কৃষক। এতে পোকা দমনে কীটনাশকের ব্যবহার বহুলাংশে কমে যাচ্ছে। ফলে ধান উৎপাদন খরচ অনেকাংশেই কমে যাবে বলে জানান স্থানীয় চাষীরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, কৃষক ধান ক্ষেতে পোকা দমনে গাছের ডাল, বাঁশের কঞ্চি পুতে রেখেছে এবং ওইসব ডালে ও কঞ্চিতে পাখিরা বসে বিভিন্ন পোকামাকড় ধরে খাচ্ছে।

কৃষি কর্মকর্তাদের মতে, পার্চিং একটি কার্যকর পোকা দমন ব্যবস্থা। এতে করে কৃষক স্বল্প পরিশ্রমে লাভবান হতে পারে। এই পদ্ধতিটি
তাড়াইল উপজেলার প্রতিটি কৃষক ব্যাপকভাবে গ্রহণ করছে এবং ভালো উপকার পাচ্ছে। এতে করে এলাকার কৃষকগণ উপকারি ও অপকারি পোকা সহজে চিনতে পারছে। এলাকার কৃষকেরা যে কোনো পোকা দেখলেই কীটনাশক দিতে হবে এই ধারনা যে ভুল তা সহজেই বুঝতে পারছে।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে সাত হাজার চারশত ৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

সরেজমিনে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বি ধান ৭,২৮,২৯,৪৯,৫২ বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো ১২ জাতের ধান রোপন করেছেন।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের চাষি হাবিবুর রহমান জানান, ধানক্ষেতে বাঁশের কঞ্চিতে পাখি বসে পোকামাকড় ধরে খায়। এতে ক্ষেতে পোকার আক্রমণ অনেকাংশে কমে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, পাখি পার্চিং এ বসে একটি ক্ষতিকারক পোকা খেলে ২৫০ থেকে ১৫০টি পোকা দমন হয়। কারণ একটি ক্ষতিকারক পোকা ২৫০ থেকে ১৫০টি ডিম পাড়ে। তবে পার্চিং জমির আইল থেকে ধান ক্ষেতের মাঝামাঝি অবস্থায় দেয়াই ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম জানান, জমিতে পার্চিং করলে পাখি সহজেই ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ধ্বংস করে। পোকা বংশ বিস্তার করতে পারে না। এতে কৃষক অনেক উপকৃত হয় এবং বহুলাংশে কীটনাশকের ব্যবহার কমে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com