শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবদুল মান্নান মিয়া

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবদুল মান্নান মিয়া

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান মিয়া রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।“সেপ্টেম্বর/২১ মাসের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নওগাঁ আর শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার”।

সোমবার অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে সেপ্টেম্বর/২১ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম। এদিন রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম এ সম্মাননা প্রদান করেন। রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁ জেলার আইন-শৃংখলা সমুন্নতকরণ, জননিরাপত্তা বিধান ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলেছে টিম নওগাঁর প্রতিটি সদস্য।

এছাড়াও নওগাঁ জেলাবাসীর সার্বিক সহযোগিতার কারণে টিম নওগাঁর পক্ষে সফলভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। এমন অর্জনে নওগাঁর সচেতন ও সুধী মহল পুলিশ সুপার ও টিম নওগাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com