সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে
ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের কার্যক্রম চালুকরণ সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক অর্থ (যুগ্ম সচিব) মনজুর হাসান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য অবতরণ কেন্দ্রটির কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক অবস্থান থেকে নদীবন্দর ভৈরব দেশের মৎস্য শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু মানসম্মত মৎস্য অবতরণ কেন্দ্র না থাকায় এই অঞ্চলের মৎস্যজীবীরা আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং হাওরাঞ্চলের উৎপাদিত মাছ রপ্তানি বিঘিœত হচ্ছে। তিনি আরো বলেন, মুনাফা অর্জনের জন্য নয়, বরং এই অঞ্চলের মৎস্য শিল্পের সার্বিক উন্নয়নের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। সচিব বলেন, ২০কোটি ৭৯লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে নির্মিত এই মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে। পাশাপাশি মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণেও সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ সাইদুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য কেন্দ্রটিতে দোকান বরাদ্ধ নেওয়া গ্রাহকদের হাতে প্রয়োজনীয় কাগজ-পত্র তুলে দেন অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com